এ অবস্থায় আগামী মাসের মাঝামাঝি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান ও যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন
জানতে চাইলে সেতু বিভাগের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় পদ্মা সেতুর ঋণের বিষয়টি তোলার চেষ্টা করছে সরকার
ঋণ চুক্তি আগামী বছরের শুরুতে হবে
এরপর সরকার নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে দেবে এবং ২০১১ সালের জুনের পর বিশ্বব্যাংকের অর্থ ছাড় হলে সমন্বয় করা হবে
পদ্মা সেতুর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা বা ২৬৩ কোটি ডলার
এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের আর এডিবি ৬৫ জাইকা ৩০ ও আইডিবি ৩৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে
শেখ হাসিনার জন্মদিন
নারীকর্মীদের হাতাহাতিতে আনন্দ মিছিল ভণ্ডুল
নারীকর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যাওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ভণ্ডুল হয়ে গেছে
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে
মিছিলের প্রথম সারিতে থাকা নিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নারীকর্মীদের মধ্যে হাতাহাতি হয়
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ মিছিলটি বের হয়
এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইডেন কলেজ শাখা বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ও ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীরা অংশ নেন
নারীকর্মীরা যথারীতি অবস্থান নেন মিছিলের সামনে
প্রত্যক্ষদর্শীরা জানান শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন স্লোগান দিয়ে মিছিলটি কলা ভবনের পেছনে ফাস্ট ফুডের দোকানের ক্যাম্পাস শ্যাডোর কাছে পৌঁছালে শুরু হয় হাতাহাতি
মিছিলটি সরু রাস্তায় প্রবেশ করলে একটি রিকশাকে অতিক্রম করার সময় সামনের সারিতে অবস্থান রক্ষা করা নিয়ে নারীকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়
এ সময় মিছিলের প্রথম সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা পেছন থেকে ধাক্কা খেলে তিনি ইডেনের এক কর্মীর ওপর চড়াও হন
এর পরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়
প্রথমে চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করে শারমিন সুলতানা প্রথম আলোকে বলেন ইডেনের কর্মীরা মিছিলের পুরো সামনের ভাগ দখল করে নেন
তিনি নিজে কোনোক্রমে প্রথম সারিতে অবস্থান নিলেও তাঁরা পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন
একপর্যায়ে পেছন থেকে ইডেনের এক কর্মী তাঁর ওপর চড়াও হলে হাতাহাতি শুরু হয়
এদিকে ছাত্রলীগের ইডেন শাখার সভানেত্রী জেসমিন শামীমা দাবি করেন পেছনের সারিতে থাকা ইডেনের ছাত্রীবিষয়ক উপসম্পাদক আফরোজার পা গায়ে লেগে গেলে শারমিন তাঁর ওপর চড়াও হন
প্রথম আলোর প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেন
তবে তিনি আরও বলেন ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে
তিনি জানান ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
বিরল বন্ধুত্ব!
কুমিরের যা হিংস্র স্বভাব তাতে মানুষের সঙ্গে প্রাণিটির বন্ধুত্ব হওয়ার কোনো কারণ নেই
কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে কিউবার জেলে চিতো ও তাঁর পোষা কুমির পোচোর বেলায়
প্রায় ২০ বছর আগে পোচোকে পোষার জন্য নিয়ে আসেন চিতো
পোচো তখন খুব ছোট ওজন ছিল মাত্র ১৫০ পাউন্ড
এক খামারির বন্দুকের গুলিতে মরতে বসেছিল কুমিরটি
চিতোর সেবায় বেঁচে ওঠে সে
মনিবের দেওয়া মাছ ও মুরগি খেয়ে খেয়ে পোচো এখন ইয়া বড়
মাথা থেকে লেজের ডগা পর্যন্ত কুমিরটির দৈর্ঘ্য ১৭ ফুট
ওজন প্রায় এক হাজার পাউন্ড
চিতো ও পোচোর মধ্যে এখন দারুণ বন্ধুত্ব
কয়েক বছর ধরে কুমিরটি নিয়ে পর্যটকদের সামনে বিভিন্ন কসরত দেখান চিতো যা রোমাঞ্চকর ও তাক লাগানো
এতে পর্যটকেরা যেমন আনন্দ পায় তেমিন চিতোর জন্য আসে কিছু অর্থ
মেয়ার উইলসন নামে একজন পর্যটক বলেন আমি বাড়িঘর নির্মাণের ব্যবসার সঙ্গে জড়িত
ব্যবসা সূত্রে বিশ্বের অনেক স্থানেই ঘুরেছি
কিন্তু এমন আজব ঘটনা দেখিনি কখনো
চিতো বলেন একসময় পোচোর যে উপকার করেছিলাম তারই প্রতিদান দিচ্ছে সে
এপি
তারেক মাসুদের নতুন চলচ্চিত্র রানওয়ে
মুক্তিযুদ্ধের অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান নিয়ে প্রথম দর্শকদের সামনে আসেন তারেক মাসুদ তৈরি করেন মুক্তির কথা
এরপর তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র মাটির ময়না ও অন্তর্যাত্রা এবং স্বল্পদৈর্ঘ্য ছবি নরসুন্দর
তারেক মাসুদ এবার তৈরি করেছেন তাঁর তৃতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র রানওয়ে
গত সপ্তাহে কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি
তারেক মাসুদ জানালেন এ বছরের শেষ দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি
সম্প্রতি তারেক মাসুদের সঙ্গে কথা হলো নতুন ছবিটি নিয়ে
রানওয়ে ছবির ভাবনা প্রসঙ্গে তিনি বললেন শুধু দেশীয় নয় আন্তর্জাতিক ও রাজনৈতিক আর্থসামাজিক আবহ একটি সহজ-সরল ছেলেকে কীভাবে উগ্র ও জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়তে সাহায্য করে এবং তা তার নিজের জীবনে পরিবারে ও সমাজের ওপর কী ধরনের প্রভাব ফেলে—এমনি কিছু ভাবনা থেকে ছবিটি
ছবির গল্পটি কোনোভাবেই একপেশে নয় নানা দিক উঠে এসেছে এখানে
জটিল বাস্তবতাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি
বিষয়গুলো উপস্থাপন করার ক্ষেত্রে সংকীর্ণ দৃষ্টিকোণ পরিহার করেছি
আমি বলব অতি সরলীকরণ থেকে বিরত থাকার চেষ্টা করেছি
মাসুদ জানালেন কাহিনিচিত্রটির পটভূমি হিসেবে এসেছে ২০০৫-০৬ সালে জাতীয় পর্যায়ে সংঘটিত কিছু ঘটনা
ছবিটির কাজ তিনি শুরু করেন ২০০৮ সালের অক্টোবরে আর তা শেষ হয় ২০০৯ সালের এপ্রিলে
সেদিক থেকে ছাড়পত্র পেতে এতটা সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বললেন ছবিটা জমা দিয়েছি ২ সেপ্টেম্বর আর সম্পাদনা ও আনুষঙ্গিক কাজগুলো একটু সময় নিয়েই করেছি
কোনো তাড়াহুড়ো করার ব্যাপার ছিল না
তারেক মাসুদ আরও জানান ছবির বেশির ভাগ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন শিল্পী
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় নাজমুল হুদা বাচ্চু মোসলেম উদ্দিন নাসরিন আক্তার ও রিকিতা নন্দিনী
অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিশা
ক্যাথরিন মাসুদের সঙ্গে যৌথভাবে লেখা চিত্রনাট্যের গল্প ও সংলাপ লিখেছেন তারেক মাসুদ
ছবিটির চিত্রায়নে ছিলেন নির্মাতার দীর্ঘদিনের বন্ধু মিশুক মুনীর
এর প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ
তারেক ও ক্যাথরিন মাসুদের সংগীত পরিচালনায় মূল আবহ সুর করেছেন সজীব
সবশেষে তারেক মাসুদ বললেন মাটির ময়না ছবিটিকে বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল আমার
কিন্তু ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগে এবং পরে নানা পরিস্থিতির শিকার হয়
ছবিটির জন্য অনেক পুরস্কার পেয়েছি ঠিকই কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায়
তবে এবার আমি রানওয়ে ছবিটি তরুণ প্রজন্মকে দেখাতে চাই
বাংলাদেশকে তালেবানের হুঁশিয়ারি
আফগানিস্তানে সেনা পাঠাবেন না
যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানে বহুজাতিক বাহিনীর সহায়তায় সেনা পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছে তালেবান জঙ্গিরা
তারা সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে
বিশ্বজুড়ে সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর নজরদারিতে নিয়োজিত সংস্থা সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়
দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র ২৪ সেপ্টেম্বর বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে
এর তিন দিনের মাথায় ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয় আফগান তালেবানরা আরবি ও পশতু ভাষায় তাদের ওয়েবসাইটে ও জিহাদি ফোরামে বার্তা পাঠিয়ে সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে
তালেবানদের ভাষায় আফগানিস্তানে কয়েক শ সেনা পাঠিয়ে ইসলাম ও আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে বাংলাদেশের নেতাদের প্রয়োজনীয় ইসলামি জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা আছে বলেই আমাদের বিশ্বাস
তালেবান নেতারা বলেন আমরা আশা করছি দেশটির নেতারা এমন একটি ঐতিহাসিক ভুল করবেন না
আর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁদের নেতাদের ইসলামের চিরশত্রুদের সহায়তা ও প্রতিবেশী ইসলামি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সহায়তায় অনুমোদন দেবেন না
জানা গেছে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির হোটেল স্যুটে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড সি হলব্রুক
তখন হলব্রুক আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তার জন্য বাংলাদেশের সেনা পাঠানোর জন্য দীপু মনিকে অনুরোধ জানান
এ সময় দীপু মনি মার্কিন বিশেষ দূতকে আশ্বস্ত করেন যে আফগানিস্তানের শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে বাংলাদেশের পক্ষে যতটা সম্ভব সহায়তা করা হবে
এ ছাড়া বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তানে শিক্ষক ও চিকিৎসক পাঠানোর প্রস্তাব দিয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে হলব্রুককে জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে
এদিকে ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানায় আফগানিস্তানে সেনা পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ যুক্তরাষ্ট্র এখনো জানায়নি
এমনকি নিউইয়র্কে দীপু মনির সঙ্গে হলব্রুকের বৈঠকটিও হয়েছে খুব কম সময়ের প্রস্তুতিতে
তাই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আলোচনা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না
বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা পাঠায় বাংলাদেশ
তবে আফগানিস্তানে এখনো কোনো সেনা পাঠায়নি
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র
দেশটিতে এখন দেড় লাখ বিদেশি সেনা রয়েছে
আগামী বছরের জুলাই থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে
এর আগে আফগান নিরাপত্তা বাহিনীকে ওই দেশের নিরাপত্তা নিশ্চিত করার কাজে উপযুক্ত করে তুলতে চায় যুক্তরাষ্ট্র
এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র
উল্লেখ্য ইরাক যুদ্ধের সময়ও সেনা পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সম্মতি আদায় করতে সে সময় সংক্ষিপ্ত সফরে ঢাকা ঘুরে যান তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ও পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল
কিন্তু তৎকালীন চারদলীয় জোট সরকার জনগণের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেয়নি যদিও তখনকার সরকারের একাংশ ইরাকে বহুজাতিক বাহিনীতে প্রতীকী অংশগ্রহণের ব্যাপারে মত দিয়েছিল
তাদের যুক্তি ছিল যুক্তরাষ্ট্রের মতো মিত্রের সহায়তায় অন্তত চিকিৎসাকর্মী পাঠিয়ে তাদের সন্তুষ্ট করা যেতে পারে
চামেলী হাউস
নতুন নামে পুরোনো বাড়ি
